‘দিন প্রতিদিন’-এ আহসান হাবীব

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:৩১
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ ‘দিন প্রতিদিন’-এ অতিথি তার ছোট ভাই আহসান হাবীব। তিনি স্মৃতিচারণ করেছেন তার বড় ভাইকে নিয়ে বিভিন্ন স্মরণীয় ঘটনা। এ ছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে ইতিহাসের আজকের দিন, দর্শকদের চিঠিপত্র নিয়ে আপনার মতামত, বাংলাভিশনের প্রতিদিনের আয়োজন নিয়ে আজকের বাংলাভিশন, আনন্দ আড্ডা, আজ কোথায় কি, বই পরিচিতি নিয়ে আবার পড়ুন, স্বাস্থ্যকথন। প্রসূন বড়ুয়া ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।