নারীদের নিয়ে আল্লামা শফীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারীসমাজ। বৃহস্পতিবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ। বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান মজনু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাধারণ সম্পাদক রোকেয়া পারভীন ডলি, নারী নেত্রী গীতা হালদার, জয়তী সোসাইটির নাসরিন সুলতানা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাসরিন সুলতানা প্রমুখ। সমাবেশে বক্তারা আল্লামা শফির কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র সমালোচনা করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দড়াটানায় শেষ হয়।
