শেরপুর জেলা কারাগারে থাকা বিদেশি বন্দিদের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রেসিং ডিপার্টমেন্টের সৌজন্যে প্রদত্ত এসব উপহারসামগ্রীর মধ্যে রয়েছে একটি করে লুঙ্গি, শার্ট, গামছা, টুথব্রাশ, ২টি করে কাপড় কাচা ও গায়ে দেয়া সাবান, টুথপেস্ট, এক জোড়া স্যান্ডেল ও একটি ব্যাগ। মঙ্গলবার জেলা কারাগারে থাকা ৯ ভারতীয় বন্দির মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় জেলার বিকাশ রায়হান ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক ফখরুল মজিদ খোকনসহ অন্য কর্মকর্তাবৃৃন্দ উপস্থিত ছিলেন।
