বেগমগঞ্জে সন্ত্রাসীর হাতে সন্ত্রাসী খুন \ গ্রেফতার ২

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:৩৩
বেগমগঞ্জের সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের একাব্বরপুরে বুধবার রাতে কতিপয় সন্ত্রাসীর দায়ের কোপে অপর সন্ত্রাসী খুন হয়। পুলিশ দুই জনকে গ্রেফতার করে। জানা যায়, বেগমগঞ্জের সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের আলাইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। একাব্বরপুরের নূরুল ইসলামের পুত্র আবদুল মতিনের(৩০) সাথে একই এলাকার নাসিরের সাথে স্বার্থগত দ্বন্দ্ব চলে আসছে। বুধবার রাতে আবদুল মতিন চন্দ্রগঞ্জ-ছয়ানি রোডের একাব্বরপুর নাঙ্গলী বাড়ির সামনে দোকানে বসে চা পান করা কালে নাসিরের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী এসে মতিনকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এবং অভিযান চালিয়ে দক্ষিণ অভিরামপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র মোঃ মহরম হোসেন বাবর(২৬)ও আবুল কাশেমকে(৫৫)কে গ্রেফতার করে। এর পূর্বে পুলিশ বুধবার বিকালে একই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী আলাইয়াপুর ইউপি‘র ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমের পুত্র বাবু (২১)কে গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানায় নাসির, বাবর, কাশেমসহ কতিপয় সন্ত্রাসীকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।