গাইবান্ধায় সংবাদপত্র এজেন্ট সমিতি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের জনগণ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আবু জাফর সাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের গাইবান্ধা এজেন্ট আব্দুর রহমান শেখ, জাহাঙ্গীর আলম, শাহাবুল শাহীন তোতা, জোবায়ের আলী, আব্দুল হাই খাজা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহমান শেখকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট গাইবান্ধা সংবাদপত্র এজেন্ট সমিতির দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
