দর্শক এবার দেখবে নতুন রূপে :অপু

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:১৫
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফিরছেন অপু বিশ্বাস। শাকিব খানের বিপরীতে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মধ্য দিয়ে ফিরছেন তিনি। তবে ফেরার আগে নিজের ‘নিউ লুক’ তৈরি করতে কঠোর পরিশ্রম করছেন। অপুর ভাষায়, “বিগত দুয়েক বছরে আমাদের সিনেমাই বদলে গেছে। এখন তো সব সিনেমাতেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রদর্শিত হচ্ছে ডিজিটাল স্ক্রিনে। দর্শকও ফিরছেন হলে। সময়টাকে মাথায় রেখে আমিও পরিশ্রম করছি।” অপু বলেন, “ডিজিটাল প্রযুক্তিতে এটা হবে আমার প্রথম সিনেমা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিয়মিত জিমে যাচ্ছি। ইন্সট্রাক্টরের পরামর্শ মেনে চলছি। আশা করছি দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।তিনি জানালেন, “আমি আট কেজির মতো ওজন কমিয়ে ফেলেছি। পরিশ্রম করে যাচ্ছি। আশানুরূপ ফল পাচ্ছি। বাকিটা দর্শক বলবেন।”—বিডিনিউজ২৪