ব্র্যাক কর্মীদের জন্য চলতি মাসেই চালু হয়েছে স্বাস্থ্যবীমা স্কিম। এই বীমাসুবিধা বাংলাদেশে কর্মরত সকল নিয়মিত ও চুক্তিভিত্তিক ব্র্যাককর্মী, তাঁদের স্ত্রী/স্বামী এবং অনূর্ধ্ব ২৫ বছরের অবিবাহিত সন্তানেরা পাবেন। তাঁরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করালে বছরে এক লাখ টাকা পর্যন্ত চিকিত্সা খরচ দেয়া হবে। এই বীমা সুবিধা প্রযোজ্য হবে হাসপাতালে থাকাকালীন রোগীর থাকার খরচ, ওষুধপত্র, অপারেশন খরচ, অ্যাম্বুলেন্স ভাড়া ইত্যাদির জন্য। তবে মোট বিলের শতকরা ১০ ভাগ এবং এক লাখ টাকার অতিরিক্ত বিল কর্মীকে বহন করতে হবে। এই পলিসির জন্য প্রতিমাসে কর্মী প্রতি ১৫০ টাকা প্রিমিয়াম দিতে হবে। তবে এই খরচ ব্র্যাকই বহন করবে, কর্মীর বেতন থেকে কর্তন করা হবে না।-প্রেস বিজ্ঞপ্তি
