‘চট্টগ্রামে হেলে পড়া ভবন আতঙ্কে ৮ পরিবার’ শিরোনামে গত ৬ জুলাই দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার দৃষ্টি আকর্ষণ করেছেন বড়ুয়া ভবনের মালিক দীপক বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালে ভূমিকম্পের কারণে মা ভবন নামের দালানটি আমাদের নির্মাণ করা ৫ তলা ‘বড়ুয়া ভবনের’ উপর হেলে পড়ে। দৈনিক ইত্তেফাকে ‘বড়ুয়া ভবন’ নিয়ে গত ৬ জুলাই প্রকাশিত একটি ‘ভিত্তিহীন’ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীর এ বক্তব্য প্রসঙ্গে প্রকাশিত রিপোর্টটির প্রতিবেদক বলেন, ইত্তেফাকে প্রকাশিত সংবাদটি সিটি করপোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে। সর্বশেষ গত ২৪ জুন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে দীপল বড়ুয়াকে ঝুঁকিপূর্ণ ভবনটি নিজ দায়িত্বে জনস্বার্থে অপসারণের নোটিস প্রদান করে। তাই এ সংবাদটি কোনোভাবেই মনগড়া ও তথ্য ছাড়া সংবাদ নয়।
