রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন ছাত্রলীগ কার্যালয়ে গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সঙ্গে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা করেন। নেতৃবৃন্দ ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর শের-ই বাংলানগরে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা দাবি ঘোষণা বাস্তবায়নে ছাত্রলীগ সভাপতির সহযোগিতা সহযোগিতা চান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি চৌধুরী মোখলেসুর রহমান, মহাসচিব নকিব সিরাজুল হক, নীতি নির্ধারণ কমিটির সদস্য সচিব মো. কাজী সামসউদ্দীন ও সদস্য বাবু মহাদেব দাস। -প্রেস বিজ্ঞপ্তি
