গিয়াসউদ্দীন আহম্মেদ
আজ ৯ রমজান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজী সাইফুদ্দীন আহাম্মেদ মিলনের পিতা মরহুম হাজী গিয়াসউদ্দীন আহম্মেদের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়েছে। মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
একে ফায়জুল হক
আজ ১৯ জুলাই শেরে বাংলা মরহুম জনাব একে ফজলুল হক সাহেবের একমাত্র পুত্র সাবেক মন্ত্রী মরহুম জনাব একে ফায়জুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বাদ আছর নামাজের পর মিলাদ মাহফিল, কোরানখানির আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের বাড়ী ৩২, রোড ৬, ব্লক সি, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় সবাইকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মোঃ জহির খান
আজ ১৯ জুলাই বাংলাদেশ কৃষি ব্যাংক এর প্রাক্তন চেয়ারম্যান ও পরিচালক ডঃ মোঃ জহির খানের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বনানীর বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
