রাঙ্গামাটিতে সন্তু লারমা সমর্থিত যুব সমিতির নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৫
রাঙ্গামাটি শহরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে পাপলু বিকাশ চাকমা (৩০) নামে সন্তু লারমা সমর্থিত পার্বত্য যুব সমিতির এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত পাপলুকে প্রাথমিক চিকিত্সা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার সময় শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত পাপলু শহরের কল্যাণপুরস্থ শান্তি রঞ্জন চাকমার ছেলে। সে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পার্বত্য যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক।