রূপগঞ্জে যুবদল নেতার লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আনোয়ারুল আলম লিটনের (৩৮) লাশ গতকাল বৃহস্পতিবার বালু নদীর গজারিয়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, উপজেলার ছনি এলাকার আবাসন প্রকল্পের বালি ভরাট ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লিটন ছনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী মাকসুদা বেগম জানান, গত মঙ্গলবার বিকেলে লিটন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।