২০ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ৫ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা ও চন্দ্র কান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি: অস্থির রোমান্টিক ও নাটকীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার আগ্রহ ও প্রতিভা বহুমুখী। আপনার কল্পনা ইনটুইশন ও স্মরণ শক্তি প্রখর। আপনি বৈচিত্র্য প্রিয়। একঘেয়েমি একেবারে অপছন্দ। আপনার মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী প্রবণতার একটা দ্বন্দ্ব আছে। জীবন সম্পর্কে আপনার স্বপ্ন, আগ্রহ ও উদ্দীপনার কোন অভাব নেই। তাই আবেগে ভেসে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আপনার জীবনে নিয়ম-শৃংখলা ও একাগ্রতার ও ধৈর্যের প্রয়োজন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বেনিটো মুসোলিনি, অভিনেতা নাটালী উড, অভিযাত্রী এডমন্ড হিলারী; জয়না বিগ, জ্যোতিন্দ্র নন্দী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসা প্রসারের জন্য অগ্রহ বৃদ্ধি পেতে পারে। ঋণগ্রস্ত হবার আশংকা আছে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। আপ্যায়নে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা বা ভগ্নির বিয়ের ব্যাপারে প্রস্তাব আসতে পারে। সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কারো সাথে বিবাদে জড়াতে পারেন। অকারণ উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় অনভিপ্রেত কোন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। শত্রু সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পেতে পারেন। আজ ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। ফলে কাজ-কর্মে মন বসানো সহজ হবে না। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যের লাভযোগ আছে। আজ প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। পূর্বের ঝামেলা অনেকাংশেই সামলে উঠতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। প্রাপ্তি ও প্রত্যাশায় মিল নাও থাকতে পারে। ধৈর্য আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতিকরার চেষ্টা করবে। অপাত্রে উদারতা না দেখালেই ভালো করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেসরকারি চাকরিতে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো দায়িত্বপূর্ণ কাজ সাফলভাবে শেষ করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সাংবাদিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিলম্বিত সিদ্ধান্তের জন্য সুযোগ হাত ছাড়া হতে পারে। দুশ্চিন্তা এড়ানো কঠিন হবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময় আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। অপরাধ না করেও অপবাদগ্রস্ত হতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। কারো আর্থিক ব্যাপারে জামিন না হলেই ভালো করবেন। কর্মস্থলে প্রভাবশালী কারো অনুকূল্য পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কিছু কাজ-কর্ম অসম্পূর্ণ থেকে যেতে পারে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে সতর্ক থাকতে হবে। অনভিপ্রেত কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। ধৈর্য বজায় রাখতে পারলে ভালো করবেন। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসয়িক দিক খুব একটা ভালো যাবে না। তরল পদার্থের ব্যবসায় লোকসানের সম্মুখীন হতে পারেন। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। নিজের বা পরিবারের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ টাকা-পয়সার লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক ব্যাপারে অতিরিক্ত উদারতা ক্ষতির কারণ হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি তেমন একটা ভালো নাও যেতে পারে। অতিরিক্ত মানুষিক চাপ পরিহার করার চেষ্টা করুন। প্রণয়-সংক্রান্ত ব্যাপারে ঝামেলার সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।
