পাঁচমিশালী

কোর্টেই কাটল সালমানের সকাল

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৫
বলিউড টাইগার সালমান খানের গতালের পুরো সকালটাই কাটল মুম্বাই কোর্টে। তবে কোনো শুটিংয়ের জন্য নয়। সেই ২০০২ সালের হিট অ্যান্ড রান কেসের জন্যই মুম্বাই কোর্টের খুব সকাল থেকে উপস্থিত থাকতে হয় তাকে। উল্লেখ্য, সালমান খান ২০০২ সালে তার টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি রাতে চালানোর সময় ফুটপাতের ঘুমন্ত ৫ জনের উপর দিয়ে চলে যায়, যার একজন সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে এবং বাকি চার জন গুরুতর অসুস্থ হয়। তিনি মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সালমান খানের এই মামলার সবকিছু যদি প্রমাণ হয় তাহলে তাকে ১০ বছরের কারাভোগ করতে হবে। উল্লেখ্য, এর আগে ১৯৯৮ সালে রাজস্থানে একটি কালো হরিণ হত্যার জন্য তিন দিন জেলে থাকতে হয়।