তবে তাই হোক

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৬
আজ রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে এহসানুল হক সেলিমের রচনায় ‘তবে তাই হোক’ নাটকটি। এতে অভিনয় করেছেন—হাসান ইমাম, লায়লা হাসান, এহসানুল হক সেলিম, আরমান পারভেজ মুরাদ ও প্রসুন আজাদ। নাটকটি প্রসঙ্গে নাট্যকার এহসানুল হক সেলিম বলেন, ‘তবে তাই হোক’ নাটকটি সামাজিক টানাপোড়েন আর সম্পর্কের দ্বন্দ্বের গল্প। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।’