ঈদ এলেই দেশের প্রতিটি চ্যানেল মেতে উঠেন বিশেষ বিশেষ আয়োজনে। আর দর্শকরাও সেই আয়োজনের মধ্য দিয়েই খুঁজে পান নিজেদের প্রিয় তারকাকে। আর ঈদের আয়োজনে প্রায় সবারই প্রিয় তারকার দেখা মিলে চ্যানেলে। এবারের ঈদে ঠিক এরকমই প্রিয় সংগীত তারকাদের নিয়ে এস এ টিভি নির্মাণ করেছে বিশেষ সংগীতানুষ্ঠান। টানা পাঁচদিন ধারাবাহিকভাবে প্রচার হবে এই সংগীতানুষ্ঠানটি। প্রতিদিন একজন করে প্রিয় তারকা গাইবেন অনুষ্ঠানে। ঈদের দিন থেকে যথাক্রমে যেসব শিল্পীরা গাইবেন তারা হলেন—কুমার বিশ্বজিত্, শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদী, ফাহমিদা নবী ও সুমনা হক।
