একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেঘের খেয়া’। সপ্তাহের প্রতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিন রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি। ‘মেঘের খেয়া’ এক মৃত্যু পথযাত্রী মেয়ের গল্প। ভালোবাসা এবং ঘৃনার চরম নাটকীয় দ্বন্দ নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মেঘের খেয়া’। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সীমানা, শেলী আহসান, প্রত্যাশা, শাহরিয়াজ, পারভিন সুলতানা দিতি, জয়শ্রীকর জয়া, আল মামুন, আলিফ, নওসাবা, মুকিত প্রমুখ।
