চলমান রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে দেশ টিভিতে শনিবার থেকে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হয় টকশো সরাসরি অনুষ্ঠান ‘সোজা কথা’। উপস্থাপনায় মুহাম্মদ জাহাঙ্গীর, মুনীরুজ্জামান ও সুকান্ত গুপ্ত অলক। অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট রাজনীতিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবি, পেশাজীবি, শিক্ষক, সাংসদ ও মন্ত্রীবর্গ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মশিউর রহমান খান নিবিড় ও মাহফুজুল হক শান্ত।
