ঈদে এক ঝাঁক তারকার নাচ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৭
ঈদে বৈশাখী টেলিভিনের ৭দিনের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে দুই পর্বের নাচের অনুষ্ঠান ‘ছন্দ তালে’। ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে। এতে নিয়মিত নৃত্যশিল্পীদের পাশাপাশি নাচে অংশ নিয়েছেন জনপ্রিয় টিভি তারকা। দুইপর্বের ‘ছন্দতালে’ অনুষ্ঠানের শিল্পীরা হলেন—বন্যা মির্জা, শখ, মেহজাবিন, রিয়া, লিখন, নাদিয়া, মুনমুন, সোহেল, রথি, সোহাগ প্রমুখ। ছন্দতালের প্রযোজক অসীম কুমার সাহা বলেন তারকা শিল্পী আর অনিন্দ সুন্দর বড় সেট এবং অসাধারণ আলোক প্রক্ষেপণের মাধ্যমে বৈশাখী টেলিভিশন ঈদে দর্শকদের জন্য নাচের এ’দুটি অসাধারণ অনুষ্ঠান উপহার দিচ্ছে।