গৌরীপুরে পুষ্টি বিষয়ক উঠান বৈঠক

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৯
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১১জুলাই) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে হতদরিদ্র পরিবারে স্বল্প টাকায় সুষম খাবারে পুষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কলতাপাড়ার আশা ব্র্যাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সুষম খাদ্যে রোগ প্রতিরোধ, বল বৃদ্ধি ও শারীরিক গঠন বিষয়ে খাদ্য উপাদান বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সাদেকুল ইসলাম। শ্রীপুরে আশার বৈঠক শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান, মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে রবিবার সকালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশা কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার।