ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য বিষয়ে মতবিনিময়

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৯
গতকাল রবিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখা এডিপি স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. মুহাম্মদ হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. শাহাদাত্ হোসেন হাজরা, উপজেলা এনজিও সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, সদস্য সচিব ও দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এডিপি স্বাস্থ্য প্রকল্পের মো. নিজাম উদ্দিন, ব্রাকের স্বাস্থ্য বিষয়ক মো. জিল্লুর রহমান , সেবার মো. শহিদুল হক, এরিকের মো. মাইদুল ইসলাম ও মো. ছগির হোসেন প্রমুখ।