চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার নারী উন্নয়ন ফোরাম গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গভার্নেন্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকারের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
