টিএমএসএস পরিচালকের পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৪০
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর স্বাস্থ্য বিভাগের পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে ‘‘মাইক্রো-ফাইন্যান্স এ্যাজ এ ডিভাইস ফর ডেভেলোপিং হেলথ স্ট্যাটাস অফ বেনিফিসিয়ারিজ’’ বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।-বিজ্ঞপ্তি