বেসরকারি সংস্থা ইএসডিও’র উদ্যোগে রবিবার “আমার জমি আমার থাক , ভূমিদস্যু নিপাত যাক” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ উপজেলা নৃতাত্ত্বিক ও দলিত জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাঁসদা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
