লালমনিরহাটের কালীগঞ্জে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নারী উন্নয়ন ফোরামের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গভর্ন্যান্স প্রোজেক্টের সহযোগিতায় উপজেলা মহিলা ভাইস চেযারম্যান সাবিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহির তাহু, সহকারী কমিশনার ভূমি ফজলুল জাহিদ পাভেল, উপজেলা গভর্ন্যান্স প্রোজেক্টের ডিভিশনাল ফ্যাসিলেটর মুসা মানিক।
