গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি সূর্যের হাসি ক্লিনিক ও রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা টিএফপিও আশুতোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার এস,এম মাজহারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মনিরুজ্জামান, প্যারামেডিক আলেয়া বেগম, সার্ভিস প্রমোটর হাছিনা বেগম, কাউন্সিলর মমতাজ বেগম, আছমা বেগম, সুসমা রায়, ছকিনা বেগম প্রমুখ।
