সংবাদ কণিকা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:০১
স্নোডেনকে নিয়ে অস্বস্তি মস্কো বিমানবন্দরে ট্রানজিট এলাকায় আটকে রয়েছেন এডোয়ার্ড স্নোডেন। ল্যাটিন অ্যামেরিকার কয়েকটি দেশ তাকে আশ্রয় দিতে চাইলেও মার্কিন পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় তিনি ভ্রমণ করতে পারছেন না। এই অবস্থায় রুশ কর্তৃপক্ষের কাছেই তিনি সাময়িক আশ্রয়ের আবেদন করেছেন। প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট স্নোডেনকে ঘিরে মার্কিন প্রশাসনের অস্বস্তি কিছুটা উপভোগ করলেও এখন দারুণ অস্বস্তিতে আছেন। —এপি অবহেলিত ব্রুস লি! ক্যারিয়ারের সেরা ছবি ‘এন্টার দ্য ড্রাগন’ মুক্তি পাওয়ার ছয় দিন আগে মারা যান ব্রুস লি। তারপর থেকে বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে তাকে মনে করে চলচ্চিত্র হয়নি। অথচ নিজের দেশ হংকংয়ে মৃত্যুর ৪০ বছর পরও অবহেলিত ব্রুস লি। মাত্র ৩২ বছর বয়সে চিরবিদায় নিয়েছিলেন ব্রুস লি। জন্ম যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে হলেও তবে বড় হওয়া, কুং ফু-তে সর্বোচ্চ দক্ষতা দেখিয়ে তারকা হওয়া এবং মৃত্যু এ সবই হংকংয়ে।—ডয়েচে ভেলে নেপচুনের নতুন উপগ্রহ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মহাকাশে প্রদক্ষিণরত হাবল টেলিস্কোপের মাধ্যমে নেপচুন গ্রহের একটি নতুন উপগ্রহের সন্ধান পেয়েছেন। ছোট এই উপগ্রহটি নেপচুন পৃষ্ঠ থেকে ৬৫ হাজার মাইল দূরে অবস্থান করছে। এটি গ্রহটির ১৪তম উপগ্রহ হিসেবে পরিচিতি পেল। বিজ্ঞানীরা এই উপগ্রহের নাম দিয়েছেন ‘এস/২০০৪ এন১’। —রয়টার্স আধিপত্য নিয়ে স্মার্টওয়াচ আগামী বছরেই বাজারে আসবে বেশকিছু প্রতিষ্ঠানের স্মার্টওয়াচ। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে টেক জায়ান্ট অ্যাপল, ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং ও প্রযুক্তিপণ্য নির্মাতা সনির মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোও। সমপ্রতি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের উদ্ধৃতি দিয়ে জানানো, ২০১৪ সালের শেষ নাগাদ বাজারে আধিপত্য বিস্তার করবে স্মার্টওয়াচ। —ইয়াহু নিউজ