দিরাইয়ে ৫০ হাজার মাছের পোনা ছেড়েছে ব্র্যাক

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১২
সুনামগঞ্জের দিরাইয়ে এনজিও সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির অধীনে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌর এলাকার চন্ডিপুরের পাশে কালনী নদীতে রুই, মৃগেল, বাউসসহ দেশি-বিদেশি মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা ড. খালেদ কনক, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী আ. রাজ্জাক ও মত্স্য সংগঠক মোশাররফ হোসেন।