কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে রিকশা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনকে কম্পিউটার এবং দুস্থ প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার জেলা পরিষদের প্রশাসক মেজর জেনারেল আমসাআ আমিন (অব.) প্রধান অতিথি হিসাবে এসব মালামাল বিতরণ করেন। পরে তিনি কুড়িগ্রাম জেলার একমাত্র সাইবার ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জানানো হয়, কুড়িগ্রাম জেলা পরিষদের একটি রুমে বিটিসিএল এর ব্রোড ব্যান্ড সংযোগের মাধ্যমে ৫টি কম্পিউটার নিয়ে জেলার প্রথম এই সাইবার ক্যাফের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যে কেউ নির্দিষ্ট ফি দিয়ে এ সাইবার ক্যাফে’র সুফল ভোগ করতে পারবে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, রবীন্দ্রনাথ রায়, ফজলে ইলাহী স্বপন, লাইলী বেগম, মাহফুজার রহান টিউটর, গোলাম রব্বানী প্রমুখ।
