গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার এএন সামসুদ্দিন আজাদ চৌধুরী কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান। কালীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন মো. লুত্ফর রহমান। কাউন্সিলরের শপথ গ্রহণ করেন মোফাজ্জল হোসেন আকন্দ, মো. ইব্রাহীম মোল্লা, জসিম উদ্দিন তারা, মো. আতাব উদ্দিন, পরিমল চন্দ্র ঘোষ, মো. রুহুল আমিন মোল্লা, মো. আমির হোসেন ও আহামদুল কবির। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন- আমিরুন্নেছা, শামীমা মুক্তা খুশি খানম ও নার্গিস বেগম । নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গেজেটে পিতার নাম ভুল প্রিন্ট হওয়ায় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম শপথ গ্রহণ করতে পারেননি। গেজেট সংশোধন করে আলাদাভাবে তাকে শপথবাক্য পাঠ করানো হবে।
