মির্জাপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৩
উপজেলার তরফপুর দক্ষিণপাড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী রুনা আক্তার খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে এ খুনের ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম জুলহাস মিয়া। জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিবাহের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন রুনার উপর অত্যাচার চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে ঘাতক জুলহাস রুনাকে খুনের পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে।