ঝালকাঠি ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৩
গত বৃহস্পতিবার ঝালকাঠি ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধিদের। ঝালকাঠি: ঝালকাঠির আজাদ বেকারির মালিক পলাশ তালুকদার গত বৃহস্পতিবার বিকালে নলছিটির শ্রীরামপুর ষাটপাকীয়ায় মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহত পলাশ বিশিষ্ট ব্যবসায়ী মৃত হান্নান তালুকদারের বড় ছেলে। বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাতক্ষীরা: ভোমরা স্থল বন্দরে গত বৃহস্পতিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবলু নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে সদর উপজেলার পদ্মশাখরা এলাকার আনছার আলীর ছেলে। বন্দরের ভেতরে পাথরের ওপর শুয়ে থাকাকালে একটি ট্রাক বাবলুকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।