কলারোয়ায় জামায়াত শিবিরের ৫ কর্মী গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৪
নাশকতা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার কলারোয়া থেকে জামায়াত শিবিরের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো উপজেলার সরসকাটি গ্রামের আব্দুল করিমের ছেলে শিবির কর্মী মাসুদুর রহমান মধু, ক্ষেত্রপাড়া গ্রামের তমেজউদ্দিন মোড়লের ছেলে অজিয়ার রহমান, সুলতানপুর গ্রামের তমেজউদ্দিনের ছেলে মিজানুর রহমান, হিজলদি গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুর রহিম ও গয়ড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোয়েলউদ্দিন। আটককৃতরা হরতালে জয়নগর ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার হেলাতলা নামকস্থানে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জামায়াত শিবিরের ৫ জন গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, এদের প্রত্যেকের বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথকভাবে একাধিক মামলা রয়েছে।