সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৪
সৃজনশীল পদ্ধতি বাতিল ও অটোপ্রমেশন সিস্টেম প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার গাইবান্ধায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ওই কর্মসূচিতে কলেজের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী নিলুফার ইয়াসমীন শিল্পী, বজলুর রহমান, পরমানন্দ দাশ, ভুক্তভোগী শিক্ষার্থী শাহিন আলম, কৃষ্ণ চন্দ্র, শওকত মাহমুদ, বিপ্লব মিয়া, জেসমিন আক্তার, শামীম আরা মিনা, জাহেদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, সৃজনশীল পদ্ধতি চালু করার ফলে অনার্স প্রথম বর্ষের ফল বিপর্যয় হয়েছে। তারা দাবি করেন সৃজনশীল পদ্ধতি বাতিল করে অবিলম্বে অনার্স প্রথম বর্ষের ফলাফল পুনর্বিবেচনা করে প্রকাশ করতে হবে।