ভূমিহীন জুলেখার মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৫
ইফতারের পূর্ব মুহূর্তে একদল দুষ্কৃতকারী ভূমিহীন জুলেখার মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে দিল। উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গুচ্ছ গ্রামের ভূমিহীন পল্লীতে এ ঘটনা ঘটে। জুলেখা জানান, কয়েক বছর পূর্বে মৃত বিদেশির ওয়ারিশের নিকট থেকে গুচ্ছ গ্রামের ৫ শতাংশ জমি কিনে বসবাস করেন। তাকে উচ্ছেদের জন্য কিছু লোক নানাভাবে অত্যাচার-নির্যাতন করতে থাকে এক মহিলা ও তার স্বামী। তাকে ভূমিহীন পল্লী ছেড়ে যাওয়ার জন্য কয়েকবার হুমকি দেয়। ঐ মহিলার ভাড়াটে কিছু দুষ্কৃতকারী ১০/১২ জন যুবক জুলেখার বাড়িটি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময় জুলেখার ১ ভরি ওজনের সোনার গহনা ও নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। জুলেখার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু সন্ত্রাসী ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে দিয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। যারা ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।