ভোলা, নোয়াখালীসহ মোট পাঁচ জেলার ২০টি উপজেলায় ৩১২ কোটি টাকা ব্যয়ে মিডপিসিয়ার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে এলজিইডি ।
প্রকল্প থেকে ৬৬টি মার্কেট, ১৯টি ঘাট, ১৪টি মহিলা মার্কেট, ৪৩২ কিলোমিটার সড়ক পাকাকরণ ও ১৬৫ কিলোমিটার সড়কে গাছ লাগানো হয়েছে। জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের কাজ দেখে দাতা সংস্থা ইফাদ সন্তোষ প্রকাশ করেছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে অবহেলিত চর এলাকার প্রায় এক লাখ দরিদ্র পরিবারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রকল্প পরিচালক মো. খলিলুর রহমান জানান, সঠিক তদারকির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
