সাপাহারে ভারতীয় সিটি গোল্ডসহ আটক ১

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৭
নওগাঁর সাপাহারে আড়াই বস্তা ভারতীয় সিটি গোল্ডসহ রেজাউল করিম নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রেজাউল পাতাড়ী গ্রামের আলতাব আলীর ছেলে। সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খঞ্জনপুর ভাতকাড়া মোড়ে একটি ভটভটি তল্লাশি করে আড়াই বস্তা ভারতীয় সিটি গোল্ডসহ রেজাউল করিমকে আটক করা হয়। উদ্ধার হওয়া সিটি গোল্ডের আনুমানিক মূল্য এক লাখ টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।