সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৭
কুড়িগ্রামে শিক্ষার্থীদের সমাবেশ-মানববন্ধন কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীরা ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ফলাফল বাতিল ও বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা ফলাফল পূনর্মূল্যায়নের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা ৩৩ নাম্বরে পাস, ২য় বর্ষে অটো প্রমোশন, গ্রেডিং প্রথা বতিল করে ডিভিশন প্রাথা চালুকরণ সহ ৯ দফা দাবি জানায়। এ প্রসঙ্গে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আক্তারুজ্জামান বলেন, গ্রেডিং প্রথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত নয়। চার মাসেও ফেরেনি ভারসাম্যহীন আয়শা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামের হবিবর রহমানের স্ত্রী আয়শা সিদ্দিকা (৬৫) গত ২৬মার্চ বাড়ি থেকে বেড়িয়ে যায় আদ্যবধি সে বাড়িতে ফিরে আসেনি। উক্ত আয়শা সিদ্দিকা মানসিক ভারসাম্যহীন। বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় তার পরনে ছিল লাল শাড়ি ও লাল ব্লাউজ। যোগাযোগের ঠিকানা ঃ মো. আবু হানিফ সাংঃ বৈলগ্রাম,নন্দীগ্রাম,বগুড়া। ০১৭৩৫-৯৬২১৮০,০১৮৩৪-১৮৯৬২৭ । মেহেরপুরে দু’শতাধিক সহকারী লাইব্রেরীয়ান ৩ বছর বেতন পান না মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলার ৩টি উপজেলার উচ্চ মাধমিক বিদ্যালয়ে নিয়োগকৃত দু’শতাধিক সহকারি লাইব্রেরীয়ান গত ৩বছর যাবত্ বেতন ভাতাদি না পেয়ে চরম মানবেতর ভাবে জীবন যাপন করছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ১জন করে সহকারি লাইব্রেরীয়ান পদ সৃষ্ঠি করে নিয়োগের সকল কার্যক্রম শেষ করা হয়। কিন্তু ৩বছর যাবত্ শিক্ষক নিয়োগ হলেও অদ্যবদি পর্যন্ত এ সকল কর্মচারীদের কোন বেতন-ভাতা শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক ছাড় করানো হয়নি। অবিলম্বে এসব লাইব্রেরীয়ানদের বেতন ভাতা প্রদানে সংশি¬ষ্ঠ বিভাগের কাছে দাবী জানান হয়। ইউনাইটেড ইসলামিয়া বিদ্যালয়ে শিক্ষকের ১০ পদ শূন্য মাদারীপুর প্রতিনিধি \ স্থানীয় সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বর্তমানে সহকারী শিক্ষকের ১০টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় ছাত্রদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বর্তমানে জেলা সদরের এ সরকারি বিদ্যালয়টিতে প্রায় এক হাজার ৮শ শিক্ষার্থী রয়েছে। মাদারীপুরে প্রাইজবন্ড সংকট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় প্রাইজবন্ড সংকটে গ্রাহকরা পড়েছে বিপাকে। জেলার ডাকঘর সূত্রে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ৩০ হাজার টাকার একশ টাকা মূল্য মানের প্রাইজ কর্তৃপক্ষ গ্রহণ করেন। এরপর আর কোন প্রাইজবন্ড পাওয়া যায়নি। ফলে গ্রাহকরা অধিকাংশ সময় প্রাইজবন্ড না পেয়ে ফিরে যান। গ্রাহকদের ফিরত দেয়া প্রাইজবন্ড দিয়ে কিছুটা কাজ চালিয়ে নেয়া হচ্ছে। এদিকে ব্যাংক শাখাগুলোতে কর্মচারীরাও প্রাইজবন্ড কেনা-বেচা একটি বাড়তি ঝামেলা মনে করছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাগড়াছড়িতে শিবিরের ভারপ্রাপ্ত সভাপতিসহ আটক ২ খাগড়াছড়ি প্রতিনিধি \ গত বৃহষ্পতিবার জামায়াতের ডাকা হরতাল চলাকালীন জেলা শহরের ভাঙ্গাব্রীজ ও ইসলামপুর এলাকায় কয়েকটি অটোরিক্রা ভাংচুরের অভিযোগে জেলা ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মিয়া ও সদস্য আমিনুল ইসলাম নামক ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। খাগড়াছড়ি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভাংচুরের অভিযোগ এনে অটোরিক্সা চালক ফারুক হোসেন ২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। কাউখালীতে জাতীয়পার্টি (জেপি’র) কর্মী সভা অনুষ্ঠিত কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গত বৃসহপতিবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির(জেপি) উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বিকেলে পাঙ্গাসিয়া বাজারে শাজাহান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়উন কবীর তালুকদার রাজু বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল বাশার, ইউপি সদস্যমোঃ মহারাজ ,রিয়াজ মল্লিক,মোঃ মামুন হোসেন, কবীর মল্লিক, মন্টু মিয়া প্রমুখ । বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মনঞ্জুর হাহকে মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। রাঙ্গামাটিতে দুই পাহাড়ি আটক রাঙ্গামাটি প্রতিনিধি \ শরীরে বিশেষ পদ্ধতিতে বেঁধে নাম্বারবিহীন মোটর সাইকেলযোগে পাচারের সময় দুইজন পাহাড়ি যুবককে আটক করেছে রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। গত বুধবার রাতে শহরের ভেদভেদীস্থ আনসার ব্যাটালিয়নের দপ্তর সংলগ্ন চেকপোষ্ট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো মিলন চাকমা (৩৮) ও নিকো চাকমা (২৮)। এসময় তাদের দেহ তল্লাসী করে শরীরের সাথে বাঁধা বিশেষ প্যাকেটে একশটি নিষিদ্ধ ইয়াবা ও ত্রিশ গ্রাম হেরোইন। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ বিশ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বটিয়াঘাটায় শিশুর স্কুলে উপস্থিতি নিয়ে মত বিনিময় বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\ প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি উপলক্ষে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। ব্র্যাক এ্যাডভোকেসি ফর সোশাল চেইঞ্জ এর আয়োজনে ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আব্দুল হাকিম। উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ভগবতী গোলদার, শিক্ষা অফিসার কামরুল আলম। সোনাতলায় মহিলা কলেজে ছাত্রীদের পোশাক ও বই বিতরণ সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ শুক্রবার দুপুরে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের হল রুমে ছাত্রীদের মাঝে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও তার পত্নী সাহাদারা মান্নান প্রদত্ত পোশাক ও বই বিতরণ করা হয়। প্রভাষক শ্যামলী রাণীর সভাপতিত্বে একাদশ শ্রেণীর ছাত্রীদের মাঝে বই ও পোশাক বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও অত্র কলেজের অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লিটন। চাঁপাইনবাবগঞ্জে পরামর্শ সভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ভূমিকা বিষয়ক পরামর্শ সভা চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় জেলার স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) কর্মকর্তা সাবিহা শবনম সুষমা প্রমুখ। হোমনায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলার ছয় শতাধিক দুস্থ পরিবারের মাঝে জাকাতের কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আ. মজিদের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার তিতিয়া রঘুনাথপুর, ইসলামপুর, গোপালনগর, চণ্ডিরচর, নয়াকান্দি, ছোট কৃপারামপুর, বড় কৃপারামপুর, কাউয়ারটেক, কৃড়ালিয়াহাটি ও চুনারচর গ্রামে বিতরণ করা হয়। মাদারীপুরে বই পড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচি বিজয়ীদের মধ্যে গতকাল শুক্রবার পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরি সম্পাদক শাহজাহান খান। এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা প্রমুখ। কুণ্ডা ইউপি সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষণা নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য শূন্য পদে উপ-নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডের সদস্য আবদুল ওয়াদুদ গত ১৩ জুন মৃত্যুর পর পদটি শূন্য হয়। নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস উক্ত কুণ্ডা ইউনিয়ন পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নীলফামারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সম্মেলন নীলফামারী প্রতিনিধি \ “ধর্ম যার যার রাষ্ট্র সবার, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এক জাতি এক প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নীলফামারী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়। বোদায় ব্যবসায়ীকে জরিমানা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ মাছে ফরমালিন মেশানোর অপরাধে পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ফরমালিনযুক্ত বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। বোদা উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে বোদা বাজারে মাছ হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কুমিল্লায় অপহূতা স্কুল ছাত্রী এক সপ্তাহেও উদ্ধার হয়নি কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার মুরাদনগরে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের এক সপ্তাহেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুমুরিয়া গ্রামের স্কুল ছাত্রী গত ১১ জুলাই রাতে স্থানীয় বখাটে যুবক মাইনুদ্দিন, আল আমিন, রিপন মিয়ার সহযোগিতায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইন্দ্রের আওলা গ্রামের নুরু মিস্ত্রির ছেলে আব্দুস সালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরণ করে। এ ঘটনায় অপহূতার ভাই সোহেল রানা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। নরসিংদী কলেজ ও শহর শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত নরসিংদী প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে নরসিংদী জেলা ছাত্রলীগ নরসিংদী সরকারি কলেজ শাখা ও নরসিংদী শহর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহ আলম ও সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও শহর শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং দীর্ঘদিন যাবত্ সাংগঠনিক কার্যক্রম না থাকায় কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হলো। গোমস্তাপুরে মাধ্যমিক শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্র্যাকের মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচি-পেইস প্রোগ্রামের উদ্যোগে বুধবার সকালে চৌডালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “সরকারের উদাসীনতা গ্রামীণ শিক্ষা, অনুন্নয়নের মূল কারণ” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে শিক্ষকগণ পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় ভোলাহাটের মুশরীভূজা ইউনুস আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গোমস্তাপুরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ নির্বাচিত হয়। মুশরীভূজা ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম সেরা বক্তা নির্বাচিত হন। গোয়ালন্দে বৃক্ষরোপণ উদ্বোধন গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা \ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মহাসড়কের চারলেন ও বিকল্প সড়কের চার কিলোমিটার জুড়ে সৌন্দর্য বর্ধন, সবুজায়ন ও মহাসড়ককে সুরক্ষিত রাখতে গতকাল শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বৃক্ষরোপণ কর্মসূচিকালে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শাহজাদা মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর বিজিবি’র অভিযানে পটকা আটক মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাপথে ভারত থেকে আসা পটকা ও মদ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে পটকা ও মদ উদ্ধার করা হয়। জানা গেছে, বাজিতপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি’র হাবিলদার শাহাজাহানের নেতৃত্বে বিজিবি চোরা পথে আসা ভারতীয় ৪৩২টি পটকা ও ২০ বোতল মদ উদ্ধার করে।