গত ১০ জুলাই ঢাকা অভিমুখে নীলসাগর এবং রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যাত্রায় মাইক ফাটিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বে বন্ধ রয়েছে বহু কাঙ্ক্ষিত বরেন্দ্র-নীরসাগরের যাত্রা। জেলাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াই যে কোনভাবে বরেন্দ্র-নীলসাগর এক্সপ্রেসের যাত্রা দেখতে যান। প্রায় ১৩৪ কোটি টাকা ব্যয়ে চিলাহাটী রেলওয়ে স্টেশন সেজেছে নতুনরূপে। সংস্কার করা হয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটী রেল স্টেশন পর্যন্ত ৬২ কিলোমিটার রেললাইন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বন্দ্বের কারণে উদ্বোধন হচ্ছে না বরেন্দ্র-নীলসাগর এক্সপ্রেসের। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নীলফামারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক আবু মুসা মাহমুদুল হক ও চিলাহাটী সরকারি কলেজের ছাত্রী বেবী বলেন, আমরা স্থানীয় দুই এমপির দ্বন্দ্বের বলি হতে চাই না, আমরা অবিলম্বে বরেন্দ্র-নীলসাগরের যাত্রা দেখতে চাই।
