জেলার বকশীগঞ্জে উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফার্মার বিস্ফোরণ ও তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে ৪ জন গুরুত্বর আহত হয়েছে। একই ঘটনায় ৪টি গরুর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়ার মাঝেরপাড়া গ্রামের ট্রান্সফার্মার বিস্ফোরণ হলে রৌমারী-জামালপুর লাইন ছিঁড়ে বিল্লাল মিয়ার গোয়াল ঘরে পড়ে। এতে ৪টি গরু মারা যায়। একই তারে জড়িয়ে পরে রুস্তুম আলী, কাজি মদ্দিন, বদু মিয়া ও মারফত আলী নামে ৪ কৃষক গুরুত্বর আহত হয়। আহতরা বকশীগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
