রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের নয়া কমিটিকে অবৈধ ঘোষণা করে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আব্দুর রাজ্জাক জুয়েলের নেতৃত্বে পৌর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা হেডকোয়ার্টার ও পৌর বাজার প্রদক্ষিণ করে। পরে শেখ আব্দুর রাজ্জাক জুয়েলের সভাপতিত্বে বাস টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সিনিয়র আহ্বায়ক আব্দুল কুদ্দুস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক এস এম সাগর, শাহীন মাহমুদ, সদস্য টপী বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দলের গঠনতান্ত্রিক পদ্ধতিতে রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা আল্টিমেটাম দেন ।
