বার্সেলোনায় ১১ নম্বর জার্সি পাচ্ছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। তবে ক্লাবের সুপারস্টোর থেকে খবরটি পাওয়ার কথা জানিয়েছে মার্কাডটকম।
নেইমার এক মাস আগে বার্সেলোনায় সই করার পর থেকেই কোন জার্সিটি গায়ে চাপাবেন তা নিয়ে আলোচনা চলছিল। এ তথ্য সঠিক হলে ব্রাজিলীয়টি বার্সেলোনা ছেড়ে যাওয়া স্পেনের অনূর্ধ্ব ২১ দলের থিয়াগো আলকানতারার খালি হওয়া ১১ নম্বর জার্সিটি পড়বেন। আলকানতারা সম্প্রতি বায়ার্ন মিউনিখে কোচ পেপ গার্দিওলার সাথে যোগ দিয়েছেন।
লা লিগা চ্যাম্পিয়নদের অবশ্য আরো একটি জার্সি খালি পড়ে আছে। সেটি হলো ডেভিড ভিয়ার ফেলে যাওয়া ৭ নম্বর জার্সিটি।
