তৃতীয় বিভাগ ফুটবল

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৯
সুপার সাইন তৃতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে রেইনবো স্পোর্টিং ক্লাব, ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং কসাইটুলি সমাজ কল্যাণ। শুক্রবার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে রেইনবো ১-০ গোলে মিরপুর একাদশকে হারায়। দ্বিতীয় ম্যাচে ঢাকা জুুনিয়র ৪-২ গোলে লালবাগ স্পোর্টিং ক্লাবকে হারায়। শেষ ম্যাচে কসাইটুলি ৫-০ গোলে মুসলিম ইনস্টিটিউটকে পরাজিত করে।