ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন রবিন উথাপ্পা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৯
একদিনের ব্যবধানে দু’টি ট্রিপল সেঞ্চুরি দেখলো বিশ্ব ক্রিকেট। বুধবার ইংল্যান্ডের কর্ণওয়াল দ্বিতীয় বিভাগ ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অ্যান্ড্রু ব্রেন্টন। আর বৃহস্পতিবার ভারতে দ্য সফি দারাশাহ অল-ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চারদিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করলেন রবিন উথাপ্পা।