ঈদের আগে জুলাই মাসের বেতন ও উত্সব ভাতা দাবি

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৫০
জুন মাসের বেতনের সরকারি অংশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। গতকাল এক বিবৃতিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রিন্সিপাল সামসুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহীম ও মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বেতন ও উত্সব ভাতা প্রদানের আহবান জানান। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঈদের পূর্বেই শিক্ষকদের জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ উত্সব ভাতা প্রদান করা না হলে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। -প্রেস বিজ্ঞপ্তি