রাবি ছাত্রলীগের সম্মেলন আজ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৪তম সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে বর্তমান কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বলেন, এবার সভাপতি পদে ১৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান কমিটির সভাপতি আহম্মেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।