উল্লাপাড়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:১৮
চুরির ঘটনার জের ধরে গতকাল শুক্রবার উল্লাপাড়ার গয়হাট্টা ভাগলগাছি গ্রামে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এসময় ৪ জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছ ধরার উপকরণ (ধিয়াল) চুরির ঘটনাকে কেন্দ করে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়। এসময় বেশকিছু বাড়িঘর ভাংচুর এবং নগদ অর্থ, গহনা ও সরিষা-ধান লুটপাট হয়।