মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল শুক্রবার হরিনাফুলিয়া জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব আলোচনা সভায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, সরকার ও নাস্তিক্যবাদী শক্তি আল্লামা আহমদ শফীর আদর্শের কাছে পরাজিত হয়ে তার বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত হয়েছে। এদেশের আলেম-ওলামা ও তৌহিদা জনতা হেফাজতে ইসলামের পতাকাতলে শীষাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ হয়েছে। বক্তারা বলেন, আল্লামা আহমদ শফীর আদর্শ হচ্ছে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এবং রাসুল (সাঃ) এর প্রতি একনিষ্ঠ ভালোবাসায় উজ্জীবিত করা। হেফাজতে ইসলাম নারী বিরোধী নয় বরং নারীর ন্যায্য সম্মান ও অধিকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
সভায় হেফাজতে ইসলামের জেলা আমীর মাওঃ আঃ খালেক পীর সাহেবের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর আমীর মাওঃ ওবায়দুল রহমান মাহবুব, মাওঃ আঃ সুলতান, মাওঃ শিব্বির আহমেদ, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ জোবায়ের হাসান, মুফতী সুলতান মাহমুদ প্রমুখ।
