বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতুর দৈর্ঘ্য মাত্র ৩ মিটার বা দশ ফুটের মতো। কিন্তু অবাক হতে হয় যখন জানা যায়, এই সেতুর দুই পাড়ে দুটি দেশ। অর্থাত্ এটিই বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু। দুটি ছোট ছোট দ্বীপ এই সেতু দিয়ে জোড়া লাগানো। কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত। বড় দ্বীপে আছে মাত্র একটা বাড়ি যা কানাডার অংশ আর আমেরিকার অংশ ছোট দ্বীপে কোন বাড়ি-ঘর নেই। দ্বীপ দুটি হল জাভিকন আইল্যান্ড এবং লিটল জাভিকন আইল্যান্ড। একটি মজার রূপকথা এই দ্বীপ দুটিকে নিয়ে প্রচলিত হয়ে গেছে যে, কানাডার অংশের দ্বীপের মালিক স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝে মাঝে দেশত্যাগ করতেন অর্থাত্ বড় দ্বীপ থেকে ছোট দ্বীপে গিয়ে সময় কাটাতেন।
