ভান্ডারিয়ায় আনোয়ার হোসেনের বাসভবনে ইফতার মাহফিল

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৫
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র ভান্ডারিয়াস্থ বাসভবনে গতকাল শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাসভবন প্রাঙ্গণে মসজিদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শরীক হন ভান্ডারিয়ার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজসেবীসহ রোজাদার মুসল্লিবৃন্দ। সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ইউএনও কাজী মাহবুবুর রশীদ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভিটাবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ির তানভির হোসেন তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুরের বদিউজ্জামান টিপু, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্র অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু, বিএনপি নেতা আব্দুল ওহাব হাওলাদার, সমাজ সেবক রুস্তুম মিয়া, জেপি নেতা মোশাররেফ হোসেন, যুব সংহতি নেতা মনিরুল আহসান, শওকত ইকবাল মিটুল মল্লিক, কবির খান, মিঠু বিশ্বাস, সাখায়াত হোসেন, ফোরকান মুন্সি, ছাত্র সমাজের সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র সমাজের নেতা রাহাত জোমাদ্দার, মিঠু সিকদারসহ স্থানীয় সর্বস্তরের মানুষ। এছাড়া সাংবাদিকদের মধ্যে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, রিপোর্টার রফিকুল বাশার, গোলাম নাসের টিটু, নাসিম আলী, লিটন বাশার, এম এ রব্বানী ফিরোজ প্রমুখ। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা হোসাইন।